বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপের ফলে রাজ্যের বিভিন্ন জেলায় ক্রান্তীয় ঝঞ্জা বজায় থাকবে বেশ কিছুদিন

বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপের ফলে রাজ্যের বিভিন্ন জেলায় ক্রান্তীয় ঝঞ্জা বজায় থাকবে বেশ কিছুদিন

সার্বভৌম সমাচার : বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উড়িষ্যা উপকূলে একটি নিম্নচাপ অবস্থান করছে, যেটি আগামী ৪ দিন ওই একই অঞ্চলের আশেপাশে ঘোরাফেরা করে দুর্বল হয়ে যাবে। এই নিম্নচাপের দরুনই সাগর থেকে রাজ্যে জলীয়বাষ্প প্রবেশ করছে এবং বিভিন্ন অঞ্চলে বজ্রগর্ভ মেঘ সৃষ্টির দরুন বজ্রবৃষ্টি ঘটছে। রাজ্যে এই বৃষ্টিপাত আরও ৪ দিন (৮ই অক্টোবর পর্যন্ত) চলবে।

এছাড়া একটি নিম্নচাপ অক্ষরেখা বিহার থেকে ঝাড়খণ্ড, উড়িষ্যা ও নিম্নচাপের কেন্দ্র হয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।আগামী ৫ দিনে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বজ্রবৃষ্টির পরিমান বেশি থাকতে পারে। যে অঞ্চলে যথেষ্ঠ পরিমানে বৃষ্টিপাত হবে সেখানকার অস্বস্তিকর গরম কমে যাবে, বাকি অঞ্চলের অবস্থা একই থাকবে।আগামী ৮ই অক্টোবরের মধ্যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার ৫০ – ৭৫% অঞ্চলে হালকা থেকে মাঝারি থেকে বৃষ্টি এবং ০১ – ২৫% ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও তীব্র বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।



আরও পড়ুন--

মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ার জেলার বেশিরভাগ অঞ্চলে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে। রাজ্যের বাকি জেলাগুলিতে প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং দুএকটি অঞ্চলে ভারী বৃষ্টি হলেও হতে পারে। পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য আপাতত কোনো সতর্কবার্তা নেই।

আগামী ৯ – ১২ই অক্টোবরের মধ্যে আন্দামান উপসাগর এবং তৎসংলগ্ন বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে, যেটি দক্ষিণ চীন সাগর থেকে ভিয়েতনাম, থাইল্যান্ড উপসাগর ও মায়ানমার হয়ে বঙ্গোপসাগরে এসে অবস্থান করবে। সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপটির গভীর নিম্নচাপে বা তার থেকে বেশি শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা ৪০ – ৫০% এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা এখনো পর্যন্ত সবচেয়ে বেশি রয়েছে।

ঝঞ্ঝার প্রভাবে পশ্চিমবঙ্গে ১৩ই অক্টোবর থেকে বৃষ্টিপাতের পরিমান বাড়তে পারে, তবে আপাতত কোনো দুর্যোগের সম্ভাবনা নেই। আগামী ৩ - ৪ দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে, বঙ্গোপসাগরে আবারও তৈরি হতে পারে নিম্নচাপ আরও ৬ দিন রাজ্যজুড়ে বজ্রবৃষ্টি চলবে, নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা বাড়ছে বঙ্গোপসাগরে উত্তরবঙ্গে কমবে বৃষ্টিপাত, আরও ৪ দিন দক্ষিনবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি জারি থাকবে।


আরও দেখুন--




Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon khabar, #bongaon samachar, #samachar bongaon,

Post a Comment

Previous Post Next Post