লুপ্তপ্রায় কচ্ছপ উদ্ধার

লুপ্তপ্রায় কচ্ছপ উদ্ধার

সার্বভৌম সমাচার : আজ সকালে নদীয়া শান্তিপুর শহরের 24 নম্বর ওয়ার্ডের রামনগর চর  এলাকায় মনোজ প্রামাণিকের বাড়ি থেকে উদ্ধার হয় একটি প্রমাণ সাইজের লুপ্তপ্রায় কচ্ছপ। মনোজ বাবু জানান গতকাল সকালে বাড়ির পাশের একটি পুকুরের পাশ থেকে আসার সময় ধুলো মাখা অবস্থায় দেখে কচ্ছপটিকে।


আরও পড়ুন--

এরপর বাড়িতে একটি অল্প জলপূর্ণ পাত্রে রেখে দিয়ে ফোন করে বনদপ্তরে। আজ সকালে স্থানীয় বন্যপ্রাণীপ্রেমী অনুপম সাহা কচ্ছপটিকে বনদপ্তর এর হাতে তুলে দেয়। বনদপ্তর সূত্রে জানা যায় যেকোনো কচ্ছপই সরকারি সংরক্ষণের নিয়মভূক্ত। তাই এটি বনদপ্তর এর নির্ধারিত জলাশয় ছেড়ে দেওয়া হবে।

আরও দেখুন--




Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon khabar, #bongaon samachar, #samachar bongaon,

Post a Comment

Previous Post Next Post