মহিলা তৃণমূল কংগ্রেসের বিক্ষোভে উত্তাল নদীয়া

মহিলা তৃণমূল কংগ্রেসের বিক্ষোভে উত্তাল নদীয়া

সার্বভৌম সমাচার, নদীয়া : রবিবার সন্ধ্যায় নদীয়ার রানাঘাট শহরজুড়ে প্রতিবাদ মিছিলে নামলেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। রানাঘাট পুরসভার সামনে থেকে শুরু হয়ে মিছিলটি শহরের চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। মিছিলে যোগ দিয়েছিলেন তৃণমূল মহিলা কংগ্রেস একাধিক মহিলা।

শনিবার চাকদহ শহর জুড়েও মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশাল মিছিল বার করা হয়েছিল। মিছিলে নেতৃত্ব দেন নদীয়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রত্না ঘোষ কর। রবিবার সন্ধ্যার মিছিলে পা মেলান রানাঘাট পুরসভার মুখ্য প্রশাসক পার্থসারথি চট্টোপাধ্যায়।



আরও পড়ুন--

মিছিল করতে করতে রত্না ঘোষ কর জানিয়েছেন,' দেশের বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। একদিকে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের উপরে একাধিক বোঝা ছাপিয়ে যাচ্ছে।

অন্যদিকে নারী নির্যাতনের ঘটনা ঠেকাতে পারছে না কেন্দ্রীয় সরকার। উত্তরপ্রদেশের রয়েছে বিজেপি সরকার। অথচ সেই রাজ্যেই ঘটে গেল একজন দলিত মেয়ের উপরে নির্মম গণধর্ষণের ঘটনা। আমরা মহিলারা পথে নেমে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আগামী দিনেও প্রতিবাদ আন্দোলন জারি থাকবে।'


আরও দেখুন--




Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon khabar, #bongaon samachar, #samachar bongaon,

Post a Comment

Previous Post Next Post