লাইট মাইক ব্যবসায়ী সমিতির বাৎসরিক সম্মেলনে প্রশাসনিক চোখ রাঙানির বিরুদ্ধে কড়া বার্তা

লাইট মাইক ব্যবসায়ী সমিতির বাৎসরিক সম্মেলনে প্রশাসনিক চোখ রাঙানির  বিরুদ্ধে কড়া বার্তা

সার্বভৌম সমাচার : রাজনৈতিক, প্রশাসনিক, ধর্মীয়, সামাজিক সকলের কণ্ঠস্বর পৌঁছায় আমাদের মাইকের মাধ্যমে। আর আমাদের প্রতি অন্যায় ! কখনোই মেনে নেবো না আমারা। এত বড় ভয়ানক করোনা পরিস্থিতির মধ্যেও আমরা আমি কেমন আছি খোঁজ নেয়নি কোনো নেতা, প্রশাসন, জনপ্রতিনিধি।

অথচ ছোট্ট সামান্য শান্তিপুর এই আমাদের সদস্যসংখ্যা প্রায় ২০০ এই সংখ্যাই ১৭ টা ব্লক মিলিয়ে জেলায় প্রায় ১৬ হাজার! এত সদস্য থাকা সত্ত্বেও কখনো আয়োজকদের কখনো প্রশাসনের অন্যায় ভাবে চোখ রাঙানি সহ্য করতে হয়। অথচ প্রশাসনিক অনুমতি আদৌ নিয়েছেন কিনা! কটা থেকে কটা পর্যন্ত মাইর চলবে! শব্দযন্ত্রের তীব্রতা কতটুকু থাকবে তার সব দায়ভার থাকা উচিত আয়োজক সংস্থার।



আরও পড়ুন--

কিন্তু এ ধরনের কোন বিধি লংঘন করলেই প্রশাসন মাইক সেট তুলে নিয়ে যায় থানায়। এটা কোন আইনের মধ্যে পড়ে? হিসাব মতন তারা আমাদের সাউন্ড সিস্টেম ভাড়া নেন, অপারেটর সহ। এইরকমই নানা কথা উঠে আসলো শান্তিপুর থানা লাইক মাইক ব্যবসায়ী সমিতির বাৎসরিক সম্মেলনে। শান্তিপুর পাবলিক লাইব্রেরীর সামনে গোধূলি লজে বিকাল ৪ টের সময় আয়োজিত এই সম্মেলনে অংশগ্রহণ করেন শান্তিপুরের লাইক মাইক জেনারেটর সংক্রান্ত সকল অপারেটর, মালিক এবং কর্মচারীগণ।

নদীয়া ডিস্ট্রিক্ট সাউন্ড লাইট জেনারেটর ওনার্স ওয়েলফেয়ার সোসাইটির যুগ্ম সভাপতি ননী গোপাল সাহা, শান্তিপুর কেন্দ্রীয় ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক তারক দাস, নদীয়া জেলা চেম্বার অব কমার্স ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসনিক সম্পাদক সুভাষ দেবনাথ,শান্তিপুর থানার লাইট ও মাইক ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক বিপদ ভঞ্জন দে ও শিশির বিশ্বাস সহ বিশিষ্টজনেরা সঙ্ঘবদ্ধ হয়ে চলার পরামর্শ দেন আগামীর জন্য, এবং আশ্বাস দেন সব রকম পরিস্থিতিতে পাশে থাকার। আজ এই সম্মেলন থেকে নতুন কমিটি তৈরি হয় শান্তিপুর থানা ভিত্তিক।


আরও দেখুন--




Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon khabar, #bongaon samachar, #samachar bongaon,

Post a Comment

Previous Post Next Post