সার্বভৌম সমাচার, শান্তিপুর : করোনার হাত থেকে কারো নিস্কৃতি নেই সে পুলিশ কর্তাই হোক বা স্বাস্থ্য কর্তা।দীর্ঘ লকডাউনে অবাধ্য নাগরিকদের গৃহবন্দী করতে,পথ চলতি সাধারণ মানুষকে করোনা সচেতনতা গড়ে তুলতে মাস্ক ব্যবহার করতে বাধ্য করার জন্য প্রশাসনিক চোখ রাঙানি আমরা দেখেছি।ঠিক তেমনই নাবালিকা বিবাহ বন্ধ করা, কর্মহীন পরিবারদের নানারকমভাবে সাহায্য করা,করোনা আবহে পারস্পরিক দূরত্ব ভুলে কান্ডঞ্জানহীন বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশি চোখ রাঙানি দেখেছি আমরা।
অন্যদিকে শান্তিপুর শহরে সমগ্র স্বাস্থ্য পরিষেবা দেওয়া স্টেট জেনারেল হাসপাতালের সুপার এবং তার সকল স্বাস্থ্যকর্মীরা নিজেদের প্রাণ ভয় এড়িয়ে নিয়মিত পরিষেবা দিয়েছেন এতদিন। বিগত দিনে শান্তিপুর হাসপাতালে ৬ জন ডাক্তার চারজন স্বাস্থ্য কর্মী আক্রান্ত হওয়ার পর ব্যাহত হয়েছিলো স্বাস্থ্য পরিষেবা। শান্তিপুর থানা তেও একজন আধিকারিক সহ তিন পুলিশকর্মী দুই সিভিক ভলেন্টিয়ারের করণা পজিটিভ রিপোর্টের দুশ্চিন্তায় কপালে ভাঁজ পড়ে ছিল প্রশাসনিক মহলে।
আরও পড়ুন--
বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপের ফলে রাজ্যের বিভিন্ন জেলায় ক্রান্তীয় ঝঞ্জা বজায় থাকবে বেশ কিছুদিন
গতকাল সন্ধ্যায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে সুপারেন্টেন্ড জয়ন্ত বিশ্বাস এবং শান্তিপুর থানার ওসি সুমন দাসের করোনা পজেটিভ রিপোর্ট আসার পর অনেকটাই চিন্তিত শান্তিপুরের সাধারন মানুষ। তবে কোনো পরিষেবায় এখনো ব্যাহত হয় নি। আজ শান্তিপুর শহরে নতুন করে ১৩ জন এবং ব্লকে দুজন আক্রান্ত হওয়ার পর মোট সংখ্যা দাঁড়ায় ৫৪৯ জন। জেলায় আজ নতুন করে ১০০ জনের পজিটিভ রিপোর্ট আসার পর মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ায় ৬৯৪৬ জন। যার মধ্যে উল্লেখযোগ্য চাকদাহে ১০৫০ জন, রানাঘাট ১০৮৭ জন ,হরিণঘাটা ৪৭৩ জন, নবদ্দীপ ৪৫২ জন, নাকাশিপাড়া ৩৮৪,জন, হাঁসখালি ৩৫৩ জন ।
আরও দেখুন--
Tags- #Bongaon #Samachar #Bongaon Samachar
#Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News
#Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon
khabar, #bongaon samachar, #samachar bongaon,
