সার্বভৌম সমাচার, রায়গঞ্জ : "রক্ষা বাহিনী" নারী সুরক্ষায় এক অনন্য পরিষেবা চালু করেছে পশ্চিমবঙ্গ পুলিশের রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ বাহিনী। রায়গঞ্জ থানা এলাকায় কোনো মহিলা কোনো সমস্যায় পড়লে 8370954543 এই নম্বরে শুধু একটা কল বা হোয়াটসঅ্যাপ ম্যাসেজ পাঠালেই, ঘটনাস্থলে পৌছে যাচ্ছে বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত মহিলা পুলিশের এক বাহিনী। আধুনিক প্রশিক্ষনের পাশাপাশি আধুনিক অস্ত্রেও সুসজ্জিত এই মহিলা পুলিশ দল। আর যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য প্রশিক্ষিত এই দল নিমিষে যে কোনো বিপদে পড়া মহিলার পাশে রক্ষা কবজের মতো দাড়াচ্ছে। এই ব্যবস্থায় রায়গঞ্জ শহরের মহিলারা অনেকটাই নিরাপদ মনে করছেন নিজেদেরকে৷
ইদানীং হয়তো আপনারও নজরে এসেছে রায়গঞ্জ শহরে আধা সামরিক বাহিনীর পোষাকে সজ্জিত কিছু মহিলা বাহিনী কয়েকটি সাদা রঙের স্কুটি নিয়ে অলিগলি ঘুরে বেড়াচ্ছেন। কখনও তাদের দেখা যাচ্ছে শহরের কোনও যায়গায় স্কুটি নিয়ে দাড়িয়ে নিজেদের মধ্যেই গল্পে ব্যস্ত তারা৷ সকালবেলা শহরের কোনও বাজারের সামনে হোক। কিম্বা সন্ধ্যাবেলায় যেখানে মহিলারা ইভনিং ওয়াক করেন সেই সব যায়গায়৷ কখনও একটু রাতের দিকে কোনও মলের আশেপাশের চাট ফুচকার দোকানের সামনে৷ আসলে ওরা তখন নিজেদের কর্তব্য পালন করছেন। ওরাই রায়গঞ্জ থানা এলাকার মুলত শহর অঞ্চলে নারী সুরক্ষার জন্য স্পেশাল গ্রুপ "রক্ষা বাহিনী"। শায়শ্রী ভৌমিকদের মতো শহরের তরুনীরা এখন এই রক্ষা বাহিনীর কন্ট্রোল রুম নাম্বার পেয়ে নিজেদের অনেকটাই নিরাপদ বলে মনে করছেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন--
আর রক্ষা বাহিনীর অংশ হতে পেরে খুশি সালেমা খাতুনদের মতো তরুনী পুলিশ কর্মীরাও। সালেমা জানালেন তারা ইলেকট্রিক ব্যাটন, চিলি স্প্রে, বডি ক্যামেরা, ওয়াকিটকি দিয়ে যেমন এই বাহিনী সুসজ্জিত তেমনই তারা আধুনিক প্রশিক্ষনের মাধ্যমে প্রশিক্ষিত। যদিও প্রয়োজন হয়নি এখনও তবে কোনো সমস্যা ট্যাকল করতে না পারলেই তাদের বাহিনী স্থানীয় থানা ও কন্ট্রোল রুমের দ্রুত সাহায্য চাইতে পারবেন বলেও নির্দেশ আছে বলে জানিয়েছেন সালমা। রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, চলতি বছর মার্চ মাসে এই বাহিনীর কাজ শুরু হয়েছিল।
মুলত স্কুল কলেজে যাতায়াতের রাস্তায় ইভ টিজারদের দৌরাত্ম বন্ধ করা, কর্মরত মহিলা ও সাধারন ঘরোয়া নারীদের নির্বিঘ্নে বাড়ির বাইরে বের হওয়া সুনিশ্চিত করার উদ্দেশ্যে এই বাহিনী তৈরী করা হয়েছিল। মার্চ মাসেই লকডাউন প্রক্রিয়া শুরু হওয়াতে এই বাহিনী কিছুদিন তেমনভাবে কল না পেলেও আনলক প্রক্রিয়া শুরু হতেই এই বাহিনী মহিলাদের কাছ থেকে ডাক পাচ্ছেন। এই ধরনের স্পেশাল টিম কলকাতা পুলিশে থাকলেও পশ্চিমবঙ্গ পুলিশে এই ধরনের স্পেশাল টীম প্রথম বলেও জানিয়েছেন পুলিশ সুপার সুমিত কুমার।
আরও দেখুন--
Tags- #Bongaon #Samachar #Bongaon Samachar
#Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News
#Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon
khabar, #bongaon samachar, #samachar bongaon,
