সাকিবে খুশি বাংলাদেশ

 


শ্রমণ দে : দ্বিতীয় সেশনেও জিম্বাবুয়ের প্রতিরোধ ভাঙা যাচ্ছিল না। তবে প্রথম সেশনের মতো অত অপেক্ষা করতে হয়নি। বাংলাদেশকে আবার উইকেট আনন্দে মাতিয়েছেন সাকিব আল হাসান। এই স্পিনারের শিকারে জিম্বাবুয়ে হারিয়েছে আরও দুই উইকেট উইকেট। তাতে প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ২২৮ রান। তারা এখনও পিছিয়ে ২৪০ রানে। কাইতানো অবশ্য ক্রিজে জমে আছেন এখনও। ব্যাট করছেন ৭৬ রানে। 

টেলর উইকেট বিলিয়ে দেওয়ার পর আবারও ধৈর্য পরীক্ষা নিতে থাকে জিম্বাবুইয়ানরা। অভিষিক্ত কাইতানোর সঙ্গে জুটি গড়তে থাকেন আরেক অভিষিক্ত ডিওন মায়ার্স। ৪৯ রান করা এই জুটিই ভেঙে দিয়েছেন সাকিব। উড়িয়ে মারতে গিয়ে মিরাজের তালুবন্দি হন মায়ার্স (২৭)।

ব্যাট হাতে হতাশ করা সাকিব ঝলসে উঠেন তাতে। নতুন বল নেওয়ার পর নতুন ব্যাটসম্যান টিমিসেন মারুমাকেও আর থিতু হতে দেননি। লেগ বিফোরের ফাঁদে ফেলে তুলে নেন আরেকটি উইকেট।  ১৭ বল খেলা মারুমা বিদায় নেন রানের খাতা খোলবার আগেই।

Post a Comment

Previous Post Next Post