অপ্রাপ্তবয়স্কদের মধ্যে বাড়ছে বিয়ের প্রবণতা! কি বলছেন বিশেষজ্ঞরা


ঈশিতা সাহা, আলিপুরদুয়ার :  বাবা-মায়েদের মত না থাকলেও বিয়ে নিয়ে প্রবণতা বাড়ছে অপ্রাপ্ত বয়স্কদের মধ্যে গত এপ্রিল থেকে জুন মাসে আলিপুরদুয়ার জেলায় ৯৯ টি অপ্রাপ্ত বয়স্কদের বিয়ে বন্ধ করেছে প্রশাসন বিয়ে ঠেকাতে প্রায় রোজই প্রশাসনকে বিভিন্ন প্রান্তে ছুটতে হয় ফলে বিষয়টি প্রশাসনের কাছে মাথা ব্যাথার হয়ে উঠেছে জেলা প্রশাসনের এক অধিকারী বলেন, করোনা পরিস্থিতিতে সারাদিন গৃহবন্দী থাকতে হয় নাবালকদের সে দিক থেকে সোশ্যাল মিডিয়ার প্রতি ঝুঁকি অনেকটাই বেড়ে গেছে পরিবারের কথা অমান্য করেই বিয়ের জন্য মরিয়া হয়ে উঠেছে তারা

জেলা সমাজ কল্যাণ দপ্তর সূত্রে খবর, গত এপ্রিল মাসে ৪৮,মে মাসে৩০, জুন মাসে ২১টি বিয়ে আটকানো হয়েছে শুধুমাত্র আলিপুরদুয়ার জেলাতেই আলিপুরদুয়ারের জেলা শাসক শ্রুতি রঞ্জন মহান্তি বলেন,'নাবালকদের বিয়ে রুখতে  জেলা প্রশাসনের সর্বত্র নজরদারি রয়েছে ধরনের বিয়ের খবর পেলেই প্রশাসন অভিযান চালাবে'

বিশেষজ্ঞদের মতে, করুনা পরিস্থিতি তে স্কুল-কলেজ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার জন্য পড়ুয়ারা সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর হয়ে গেছে সেখান থেকেই বিয়ের মত সিদ্ধান্তে এরা এত বেশি আগ্রহী হয়ে পড়েছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে মনস্তাত্ত্বিক বিশেষজ্ঞ নীলাদ্রি নাথ বলেন, এটা কোন মানসিক রোগ নয় বয়সন্ধিকালে এরকম প্রবণতা দেখা  দেওয়া স্বাভাবিক এর জন্য অভিভাবক কে বন্ধুর মত মিসতে হবে পাশাপাশি নজর রাখতে হবে ,পড়ুয়ারা কোন নেশা বা খারাপ সঙ্গে জড়িত আছে কিনা 

Post a Comment

Previous Post Next Post