মঙ্গলবার থেকেই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্যে

মঙ্গলবার থেকেই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্যে
রিয়া গিরি : মঙ্গলবার ভোর থেকেই আকাশের মুখ ভারি থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। বর্ষার শুরুর পর থেকেই কখনো রোদ, কখনো বা বৃষ্টিতেই শুরু হয়েছে আষাঢ়। চলতি বছরের ন্যায় এ বছরও বর্ষার বেশ জোরালো প্রভাব থাকবে পশ্চিমবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, মঙ্গলবার ভোর থেকেই বৃষ্টি দাপট বাড়তে চলেছে।রবিবার সকাল থেকেই আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু, মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সর্বাধিক। 

বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৯১ শতাংশ। তাই রবিবার থেকেই মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বৃষ্টিতে সামান্য স্বস্তি পাওয়া যেতে পারে।মঙ্গলবার ও বুধবার আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যা থেকে কোথাও কোথাও বন্যা হওয়ার ও সংকেত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু বেশি ভারী বৃষ্টি হতে পারে, জলপাইগুড়ি সংলগ্ন এলাকা গুলিতে।

কৃত্রিম উপগ্রহ চিত্রে ধরা পড়েছে উড়িষ্যার উপকূলে থাকা একটি ঘূর্ণাবর্তের। এই ঘূর্ণবাত আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে।যা থেকে উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে তৈরি হতে পারে নিম্নচাপ। যা বঙ্গোপসাগর থেকে শক্তি সঞ্চয় করবে এবং যার প্রভাব পড়বে মধ্য ভারতের উপর। এই বৃষ্টি দিল্লি, পাঞ্জাব, উত্তর প্রদেশ, হরিয়ানা থেকে রাজস্থানের বাকি অংশে দু-তিন দিনের মধ্যে পৌঁছে যাবে। বৃষ্টির পরিমাণ বেশি থাকায় সতর্ক থাকার জন্য হাই এলার্ট জারি করেছে প্রশাসন। যদিও বৃষ্টিতে ফসলের ক্ষতি আশঙ্কাও অনেকটাই বেশি হবে বলে অনুমান করা হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post