ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর কোপা জয় আর্জেন্টিনার

ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর কোপা জয় আর্জেন্টিনার
ঈশিতা সাহা : ফুটবল মানেই লাতিন আমেরিকা আর লিওনেল মেসি মানে আর্জেন্টিনা। কথায় আছে ফুটবল এর জন্ম ইংল্যান্ডে হলেও পূর্ণতা দিয়েছে লাতিন আমেরিকা। বিশ্বকাপ জিতলে ও কোনোবারই কোপা আমেরিকা জেতা হয়নি মারাদোনার। কিন্তু রবিবার ভোরে ৯০ মিনিটের খেলায় ব্রাজিলকে ১-০ গোলে হাড়িয়ে ২৮ বছর পর কোপা জয়  করে নিল আর্জেন্টিনা।

ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর কোপা জয় আর্জেন্টিনার
এবার নয় 'নেভার'। অনেকেই মনে করেছে এটাই ছিল মেসির কাছে শেষ সুযোগ কোপা জয়ের।২০১৪ সালের বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনাল পর্যন্ত নিয়ে গেলেও বিশ্বকাপ জিততে পারেনি মেসি। ১৯৯৩ সালে মারাদোনার সাথে শেষবারের মতো কোপা জিতেছিল আর্জেন্টিনা। কিন্তু ড্রাগে নেওয়ার কারণে নিষেধাজ্ঞা কাটিয়ে সদ্য ফিরলেও সেই পারফরম্যান্স দিতে পারেনি মাঠে। এদিনের ম্যাচে  লিওনেল মেসি শেষ সুযোগ কে কাজে লাগিয়ে নিজে জিতে, জিতিয়ে দিলেন টিম ও মারাদোনাকেও।

খেলার আগেই ফুটবলের প্রিয় তারকাকে বিশেষ উপহার দিয়েছিল মেসি শহরের ফুটবল ভক্তরা। মেসির জন্মভূমি রোজারিও শহরে ন্যাশনাল প্লেগ মেমোরিয়ালে ফুটে উঠল অধিনায়কের ছবি। প্রায় ৭০ মিটার দীর্ঘ মেমোরিয়াল টিতে প্রজেক্টরের মাধ্যমে ফুটে উঠেছে মেসির ছবি।

ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর কোপা জয় আর্জেন্টিনার
২৮ বছর পর ফের কোপা দখল করল আর্জেন্টিনা। জীবনে সবথেকে বড় ট্রফি জিতে দেশের জার্সি কে শাপমুক্ত করলেন মেসি। গোল করে সেরা ম্যাচ ট্রফি পান এঞ্জেল ডি মারিয়া। সেরা গোলরক্ষক রুপে নির্বাচিত হয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। টুর্নামেন্টের সেরা প্লেয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। পুরো টুর্ণামেন্টে ৪ টি গোল করে সেরা গোলদাতার সম্মান পান মেসি একই সাথে জিতে নেন সোনার বুট। মেসির ট্রফি জয় প্রসঙ্গে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেছেন, 'আর্জেন্টিনার হয়ে ট্রফি জিতুক কিংবা না জিতুক মেসি বিশ্ব ফুটবলের সেরা নক্ষত্র হিসেবেই থেকে যাবেন'।

Post a Comment

Previous Post Next Post