রিয়া গিরি : তল্লাশি চালিয়ে ফরিদাবাদের একটি বাড়ি থেকে ২৫০০ কোটি টাকার মাদক উদ্ধার হলো রাজধানী দিল্লীতে। দিল্লি পুলিশের স্পেশাল সেল ৩৪৫ কেজি হেরোইন উদ্ধার করল, যার মূল্য প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। এর আগে রাজধানীতে মাদকচক্রের ঘটনাকে ঘিরে পাক চক্রের সূত্র পেয়েছে।
গত মাসেই দিল্লির নারকটিক কন্ট্রোল ব্যুরো (NCB) এক মাদক সংস্থার
খোঁজ পেয়েছিল, যা থেকে ৪ জন গ্রেফতার হয়েছিল। কিছুদিন যেতে না যেতেই আবারও ফরিদাবাদের
একটি ভাড়া বাড়ি থেকে উদ্ধার হল হেরোইন। তাছাড়া ও হেরোইন প্রস্তুতির ব্যবহারযোগ্য
১০০ কেজি রাসায়নিক ও উদ্ধার হয়েছে। পাচারের
সঙ্গে যুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীতে উদ্ধার হওয়া মাদক গুলির মধ্যে এটাই সর্বোচ্চ পরিমাণের।গোটা চক্রের পেছনে
সন্ত্রাসবাদ মাদক পাচারকারীদের যোগ রয়েছে কিনা তদন্ত করছে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, এই মাদক গুলি ইরানের চাবাহার বন্দর থেকে জহরলাল নেহেরু বন্দর হয়ে মুম্বাই পাঠানো হয়। মাদক প্রসেসিংয়ের জন্য পাঠানো হয় মধ্যপ্রদেশ শিবপুর এর কাছে একটি ফ্যাক্টরিতে। যা তৈরি করত আফগানিস্থানের বিশেষজ্ঞরা এবং তা ভারতের বিভিন্ন অঞ্চলে দিল্লি, পাঞ্জাব, রাজস্থান, উত্তর প্রদেশ ও জম্মু-কাশ্মীরে পাচার হতো। পুলিশ সূত্রে জানা যায় এই মাদকচক্রের মাস্টারমাইন্ড নবপ্রীত সিং, পর্তুগালে বসে সমস্ত ভারতবর্ষে এই পাচারের যোগসুত্র গড়ে তোলে। গোটা চক্রের পেছনে আর কার হাতে রয়েছে তা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ।
