রিয়া গিরি : শেষমেষ হদিস পাওয়া গেল,কলিযুগের কুম্ভকর্ণের। রাজস্থানের বাসিন্দা বছর ৪২ বয়সি এক ব্যক্তি নাকি একবার ঘুমিয়ে পড়লে ২৫ দিনের আগে ওঠেন না। বছরের ৩৬৫ দিনের মধ্যে ৩০০ তিনি নাকি ঘুমের জগতে থাকেন তিনি। নাম পুরখারাম,থাকেন রাজস্থানের নাগৌরে।
বিষয়টি আশ্চর্য লাগলেও সত্যি কারের ঘটনা। তার আত্মীয় স্বজনদের থেকে জানা যায় তিনি প্রথমে এমনটা ছিলেন না। প্রথমদিকে দিনে ১৮-২০ ঘন্টা ঘুমোতেন, পরে তার এই রোগ জটিল আকার নিতে শুরু করে। এই ঘুমের রোগ ২০১৫ সাল থেকে নাকি ৫-৬ দিনের মাথায় গিয়ে ঠেকে। অনেক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলেও কোনো ডাক্তারি তার এই ব্যাধি ধরতে পারেননি।
বর্তমানে তিনি মাসে ২৫ দিন ঘুমিয়ে কাটান। এমন বিরলতম রোগের নাম অ্যাক্সিস হাইপারোসমনিয়ায়। এই রোগে আক্রান্ত ব্যক্তিদের সব সময় ঘুম পায় এবং ঘুমিয়ে পড়লে কিছুতেই ঘুম ভাঙতে চায়না। তার মতে, সে ঘুম থেকে উঠতে চেষ্টা করলেও শরীর তাকে সারা দেয় না। জল কিংবা খাওয়ার সমস্ত কিছুই তিনি ঘুমের মধ্যেই সেরে নেন। ঘুমোনোর আগে দিনে তার মাথা যন্ত্রণা হয়, যা সহ্য সীমার বাইরে এবং একবারটি ঘুমোলে তার এই ঘুম ভাঙ্গে ২৫ দিন পরে। ব্যাপারটি সকলের কাছে অবিশ্বাস্য হওয়ায় এই দৃশ্য দেখার জন্য তার বাড়িতে জড়ো হন লোকজনেরা।
Tags:
বিনোদন
