ঘুরতে যেতে চান দিঘা মন্দারমনি? জেনে নিন করোনাকালের নতুন নিয়মগুলি

ঘুরতে যেতে চান দিঘা মন্দারমনি? জেনে নিন করোনাকালের নতুন নিয়মগুলি
অম্লিতা দাস : যশের তান্ডবে ভয়াবহ দিঘা আবার পর্যটকের জন্য পরিষেবা দেওয়া শুরু করেছে। কিন্তু এই অতিমারীর সময় সমুদ্র সৈকতে গেলে রয়েছে কিছু বিধিনিষেধ। 

সোমবার রথের দিন কিছু নিয়মাবলী ঘোষণা করল দিঘা, মন্দারমণি, তাজপুর-সহ পূর্ব মেদিনীপুরের সৈকত পর্যটন কেন্দ্রগুলি। জানাল এই সমস্ত অঞ্চলে হোটেল ভাড়া পেতে পর্যটকদের আগে করতে হবে করোনা পরীক্ষা ফলাফলও অবশ্যই হতে হবে নেগেটিভ। করোনা পরীক্ষার সাথে সাথে পর্যটকদের কাছে থাকতে হবে টিকাকরণের দুটি ডোজের শংসাপত্র। তবে এত নিয়মাবলী ও করোনা পরীক্ষা করা নিয়ে সমস্যায় পড়েছেন পর্যটকরা। চিন্তায় হোটেল ব্যবসায়ীরা। তাই দিঘাতেই করোনা পরীক্ষার দাবি জানিয়েছেন অনেকেই।

ঘুরতে যেতে চান দিঘা মন্দারমনি? জেনে নিন করোনাকালের নতুন নিয়মগুলি


পর্যটকশূন্য সমুদ্র সৈকত। নদিয়ার রানাঘাট থেকে আসা ৮ জনের দলকেও ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে হোটেল ব্যবসায়ীরা। হোটেলের মালিকদের মতে কাউর কাছেই করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট ছিলোনা এছাড়াও টিকার দুটো ডোজের রিপোর্টও পাওয়া যায়নি। পর্যটকদের মতে, পরিবারের বয়স্ক মানুষদের দুটি ডোজ নেওয়া হলেও বাকিদের এখনও সম্ভব হয়নি। এই অবস্থায় কিভাবেই বা দুটি ডোজের শংসাপত্র দেবে তারা।

হোটেলের মালিকদের মতে, প্রশাসকদের এত কড়া বিধিনিষেধ চললে, পর্যটন ব্যবস্থার অবস্থা ক্রমশ শোচনীয় হয়ে উঠবে, তাই পর্যটনকেন্দ্রেই করোনা পরীক্ষার আবেদন জানাচ্ছি।

Post a Comment

Previous Post Next Post