রবিনসন স্ট্রীট কান্ডের পুনরাবৃত্তি হল বাগবাজারে

 The-recurrence-of-the-Robinson-Street-incident-is-Bagbazar

রিয়া গিরি : রবিনসনস্ট্রীট কান্ডের ছায়া পড়ল কলকাতা বাগবাজার এলাকায় । দীর্ঘদিন স্বামীর পচা-গলা প্রায় কঙ্কাল হয়ে যাওয়া দেহ আগলে বসে রইলেন স্ত্রী ও মেয়ে। দুমাস কঙ্কাল সার দেহ এভাবেই আগলে বসে থাকায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর কলকাতার বাগবাজার ঘাট স্ট্রিটে।

পুলিশের ধারণা, প্রায় দু'মাস আগে মৃত্যু হয়েছে দ্বিগবিজয় ঘোষ নামে বছর ৭৮ এর ওই বৃদ্ধের। পেশায় প্রাক্তন নাট্যকর্মী, তিন তলা বাড়ির উপরের তলায় দীর্ঘদিন ধরেই থাকতেন তিনি। মেয়ে ও  স্ত্রীকে নিয়ে থাকতেন দ্বিগবিজয় বাবু। মেয়ের বিচ্ছেদ হয়ে যাবার পর থেকেই, নিজের বাবা-মায়ের সঙ্গে সে বাড়িতেই থাকতেন মেয়ে।

পুলিশ সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই বাড়ির জানালা দরজা বন্ধ ছিল এবং ভেতর থেকে আসতো দুর্গন্ধ। তা নিয়ে প্রতিবেশীদের মধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল অনেক আগে থেকেই। কিন্তু তারা বাড়িতে কাউকে ঢুকতে দিতেন না। অদ্ভুতভাবে ওই একই ঘরে পচা কলা দেহ রেখে তার  পাশেই খাওয়া দাওয়া করছেন তারা।

খবরটি জানার পরে পুলিশ গিয়ে জোর করে বৃদ্ধের দেহ বের করে ময়না তদন্তে পাঠিয়েছেন। বৃদ্ধের মৃত্যু কিভাবে হয়েছে তা প্রমাণ হলেই, পরিষ্কার হয়ে যাবে পুরো ঘটনাটি। মানসিকভাবে কোনো রোগের বসেই কি মেয়ে ও স্ত্রী এভাবে দিনের পর দিন মৃতদেহ কে আগলে রেখেছিল ?  তাও খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা।

২০১৫ সালের কলকাতা রবিনসন স্ট্রিটে ছয় মাস ধরে দিদির মৃত দেহকে আঁকড়ে ধরে থাকা পার্থ দের ঘটনাটি আবার মনে করিয়ে দিলো বাগবাজারের ঘটনা। ইতিমধ্যেই প্রতিবেশীরা বেশ আতঙ্কে রয়েছেন।

Post a Comment

Previous Post Next Post