বনগাঁ পৌরসভার উদ্যোগে অরণ্য সপ্তাহ উদযাপন

বনগাঁ পৌরসভার উদ্যোগে অরণ্য সপ্তাহ উদযাপন


সার্বভৌম সমাচার ঃ অরণ্য সপ্তাহ উদযাপনে এবার সামিল উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ পৌরসভা। বুধবার বনগাঁ পাবলিক লাইব্রেরীর মঞ্চ থেকে বনগাঁর পৌরসভার বর্তমান প্রশাসক এবং প্রাক্তন পৌরমাতা জোসনা আঢ্যের উপস্থিতিতে বিতরণ করা হয় ১৫ হাজার এর ওপর গাছের চারা। আমলকি, নিম ইত্যাদি চারা গাছ  বনগাঁর বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিরতণ করা হয় এদিন।

বনগাঁ পৌরসভার উদ্যোগে অরণ্য সপ্তাহ উদযাপন


বনগাঁ পৌরসভার বর্তমান প্রশাসক বলেন, 'মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পৌরসভা থেকে মোট ১৫ হাজার চারা গাছ রোপন করে অরণ্য সপ্তাহ পালনের কর্মসূচি নেওয়া হয়েছে। স্থানীয় স্কুল ছাত্র-ছাত্রীদের মধ্যে চারা গাছ গুলি বিতরণ করবো আমরা। এছাড়াও যশোহর রোডের পার্শ্ববর্তী শিশু গাছ গুলিতে অবৈধ ভাবে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে সেগুলি সৌন্দর্যায়নের ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে পৌরসভার পক্ষ থেকে। 

Post a Comment

Previous Post Next Post