সার্বভৌম সমাচার : টানা দুদিন নিখোঁজ থাকার পর অবশেষে পানা পুকুর থেকে দেহ মিললো এক ব্যাবসায়ীর। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার অন্তর্গত টাকি পৌরসভার ৩, নম্বর ওয়ার্ডের কুন্ডু পাড়া এলাকায়। মৃত ব্যাক্তির নাম রবীন্দ্রনাথ পাল (৫৬)। পেশায় পান বিক্রেতা। এলাকায় বেশ পরিচিত পান বিক্রেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি। মৃত ব্যাক্তি গত ১২ ই জুলায় সোমবার থেকে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন মৃতের স্ত্রী রুপা পাল। মঙ্গলবার ব্যাবসায়ীরকে তাঁর শশুর বাড়ির থেকে ৫০ মিটার দুরত্বের একটি পুকুরে ভাসতে দেখেন স্থানীয়রা, পরিবারকে খবর দিলে পরিবার সনাক্ত করেন মৃত দেহ দেখে। পরে পুলিশ এসে মৃতদেহকে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠান। ব্যাবসায়ীর খুন না আত্মহত্যা সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
প্রসঙ্গত, মৃতের স্ত্রী জানান, 'গত দুদিন ধরে নিখোঁজ ছিল তার স্বামী। পুলিশে জানানও হয়েছিল এই বিষয়ে। পুলিশের সঠিক তদন্তের অপেক্ষায় থাকলাম।'