সোমনাথ দাস : পি ডাব্লিউ ডি র ড্রেন নির্মাণকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে এলো উত্তর ২৪ পরগণার বাগদায় তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দল।
জানা গেছে, বাগদা ব্লকের পি ডাব্লিউ ডি এর রাস্তার পাশে একটি
ড্রেন তৈরি কাজ পেয়েছিলি সেই এলাকার একটি সংস্থা ঘোষ কনস্ট্রাকশন। কাজ করতে এলে, স্থানীয়
পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় তাদের কাছে সেই ড্রেন নির্মানের উপযুক্ত তালিকা চাই।
অভিযোগ সম্প্রতি কাজ করতে এলে পুলিশের ভয় দেখিয়ে বাধা দেওয়া
হয় তাদের। এমনকি নির্বাচনের আগে তৃণমূলের গেঞ্জি তৈরি করে দেওয়ারও চাপ দেওয়া হয়েছিল
তাদের ওপর। মঙ্গলবার ড্রেনের কাজ শুরু করতেই গোপা রায় এবং তাঁর অনুগামীরা জমায়েত
করেন। সেই সময় কন্ট্রাকটর বাগদা আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি, বাগদা যুব তৃণমূল
কংগ্রেসের সভাপতির কাছে দ্বারস্থ হয় তারপরে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু হয়।
কন্টাকটার শুভজিৎ ঘোষ জানান, প্রথম যখন কাজ শুরু করি বারংবার
আমার কাছে কাজের সিডিউল চাওয়া হয়।এবং পরবর্তীকালে পঞ্চায়েত সমিতির সভাপতি বারংবার
তার সঙ্গে দেখা করতে বলেন । ভোটের আগে দলের ছেলেদের ড্রেস দিতে হবে বলে দাবি করেছিলেন
। প্রত্যক্ষ না হোক পরোক্ষভাবে অনেক রকম ভাবে দেখা করতে বলেছেন তিনি।
![]() |
টাকা চাওয়া প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় বলেন, প্রমাণ করে দেখাক যে আমি এক টাকা চেয়েছি । মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা । মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি কিভাবে মানতে হয় আমরা জানি । ১৯৯৮ সাল থেকে তৃণমূল কংগ্রেস করি । গোষ্ঠী কোন্দল কিনা আমি জানিনা আমি কোন অসৎ কাজকে সমর্থন করিনা । অসৎ কে কোনো সময়ে সমর্থন করবো না যদি মৃত্যু হয় হোক । আমি কন্টাকটারকে বলেছি যথাযথ সিডিউল অর্থাৎ তাকিলা দিয়ে কাজ করুন । স্বচ্ছতা নিয়ে চলছি স্বচ্ছতা নিয়ে যাব যদি মরতে হয় মরবো অসৎ পথে যাব না ।

