রিয়া গিরি : এই মহাজাগতিক দৃশ্য চোখে আসে খুব কম। আজ সন্ধ্যেতে চাঁদ মঙ্গল এবং শুক্র একই রেখা বরাবর অবস্থান করবে। নিজ কক্ষপথে ঘুরতে ঘুরতে তিন জনের এক জায়গায় অবস্থান খুব কম দেখা যায়। মহাকাশ বিজ্ঞানীরা জানিয়ে দিয়েছেন, আজ সন্ধ্যে সাতটার পরে খালি চোখে দেখা যাবে পশ্চিম আকাশে।
পশ্চিমাকাশে একই রেখা বরাবর অবস্থান করা তিনটি উজ্জ্বল বস্তুর
একটি হবে চাঁদ এবং চকচকে সাদা রঙের দেখাবে শুক্র গ্রহকে, মঙ্গলের রং হবে লালাভ। তাদেরই
কাছাকাছি আসার ঘটনাকে জ্যোতি বিজ্ঞানের পরিভাষায় বলা হয় 'প্লানেটারি কনজংশন' বা নক্ষত্র
সংযোগ।সৌরজগতের ২ টি গ্রহের খুব কাছাকাছি দেখা যাবে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদকে।
মাস কয়েক আগে এরকম একটি মহাজাগতিক দৃশ্য দেখা গিয়েছিল তাতে মহাসংযোগ ঘটেছিল বৃহস্পতি
ও শনির। ঠিক আবার মহাসংযোগ ঘটতে চলেছে মঙ্গল, শুক্র ও চাঁদের। আজকে হাওয়া মাহেন্দ্রক্ষনে
দুটি গ্রহের সঙ্গে 60 ডিগ্রী অ্যাঙ্গেল এর
একটু উপরের দিকে থাকবে চাঁদ।
বেঙ্গালুরু স্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফিজিকস সংস্থা জানিয়েছেন, খালি চোখেই দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য। তবে বিজ্ঞানীদের মতে কাছাকাছি দেখতে লাগলে ও আসলে, মহাকাশ ও প্রত্যেকের মধ্যে দূরত্ব থাকবে কোটি কোটি কিলোমিটারের । কিছুদিন আগে আরো কাছাকাছি ছিল চাঁদ,শুক্র এবং পৃথিবী। আবার আজও চাঁদ সামান্য সরে গেলেও, তা দেখার মত দৃশ্য হবে । স্টারগেজার অর্থাৎ যাদের রাতের আকাশে তারা দেখার শখ তাদের জন্য এ এক অনবদ্য সুযোগ। ভালো ক্যামেরা থাকলে তো কথাই নেই।দৃশ্যটি চিরকালের জন্য মুহূর্ত বন্দি করে রাখা যাবে।বেঙ্গালুরু সংস্থাটি ইতিমধ্যেই ছবি পাঠানোর জন্য আমন্ত্রণ জানিয়েছেন। যে ছবি হবে সেরা, তা প্রকাশ করা হবে তাদের তরফ থেকে । তাই অপেক্ষা না করে এখন থেকেই সকলকে প্রস্তুতি নিতে বলে দিয়েছেন বিজ্ঞানীরা। খালি চোখে এমন দৃশ্য আর কখন উপভোগ করা যাবে! তা বলতে পারছেন না তারা।

