ঈশিতা সাহা : ভ্যাকসিনের জন্য লম্বা লাইনে দাঁড়াতে হয় বাসিন্দাদের। ভিড়তো উপচে পড়েই সাথে পার হয়ে যায় সময়সীমাও। কিন্তু এবারে ভ্যাকসিনের কুপন পৌঁছে যাবে বাড়ি বাড়িতেই। কোচবিহার শহরের বাসিন্দারা এই সুবিধা পাবেন। কোভিডশিল্ডের দ্বিতীয় ডোজের কুপণ স্বাস্থ্যকর্মীরা বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন। মূলত ভিড় এড়াতে স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগ।
জেলাশাসক পবন কাদিয়ান বলেন, 'কোভিশিল্ডের দ্বিতীয় ডজের স্লট বুকিং কুপন ১২-১৬ সপ্তাহের মধ্যে বাড়িতে দিয়ে আসা হবে। এছাড়াও হোয়াটসঅ্যাপের (৮৩৩৫৯৯৯০০০) মাধ্যমে স্লট বুকিং করা যাবে'।
কুপনে ভ্যাকসিনের তারিখ উল্লেখ থাকবে সেই তারিখ অনুযায়ী গ্রাহকেরা হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নেবে। জানা গেছে, কোভিশিল্ড নেওয়ার ১২ থেকে ১৬ সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ নিতে হবে। ডোজের তারিখ একই হওয়ায় অনেকে একসাথে হাসপাতালে ভিড় জমাতো। এখন আর সেই প্রয়োজন নেই বলে জানায় আধিকারিকরা। তবে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেবার জন্য প্রথমে গ্রাহককে প্রথম ডোজ নেওয়ার প্রমাণপত্রও পরিচয় পত্র দেখাতে হবে।
