রাজ্যে ছাত্র চেয়ে ছাত্রীর সংখ্যা প্রায় ২ লক্ষ ৩২ হাজার বেশি, জানাল সমীক্ষা

https://www.sarbabhaumasamachar.in/2021/07/23-in-one-jump-increasing-the-infection-and-starting-the-third-wave.html

ঈশিতা সাহা : রাজ্য সরকারের শিক্ষাগত সুবিধা কি তাহলে সঠিক ভাবে ছড়িয়ে পড়ছে শিক্ষার্থীদের মধ্যে! ইউডিআইএস -এর সমীক্ষায় দেখা গেছে, রাজ্যে প্রাক প্রাথমিক স্তর থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত ছাত্রীর সংখ্যা প্রায় ২ লক্ষ্য ৩২ হজার বেশি। পাশাপাশি অরুণাচল , মেঘালয় ও অসম রাজ্যেও ছাত্রী সংখ্যা বেশি বলে জানা যায়। ছাত্রীদের স্কুল ছুটের হার ছাত্রদের তুলনায় কম।

অন্যদিকে,বর্তমান পরিস্থিতিতে আর্থিক অভাব মেটাতে কম বয়সী ছাত্রদের কাজে পাঠানো হয়। ফলে সেই সমীক্ষা দিন দিন বাড়ছে বলে জানায়। অন্যান্য দেশে যেখানে সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের  স্কুলে ভর্তির হার  ১৭.৬ শতাংশ, সেখানে পশ্চিমবঙ্গের হার ৩০.৯ শতাংশ।

পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন, অর্থের অভাবে পরিবারের লোকেরা  আগে ঘরের মেয়েদের স্কুলে পাঠাতো না কিন্তু  এখন রাজ্য সরকারের তরফ থেকে পাওয়া কন্যাশ্রী, সাইকেল ইত্যাদি তাদের অনেকটাই সাহায্য করেছে। পাশাপাশি ছোট ছেলেরা যাতে কাজের উদ্দেশ্যে স্কুল ছুট না হয়, সেদিকেও নজর রাখছে সরকার।

Post a Comment

Previous Post Next Post