রিয়া গিরি : ইতিমধ্যেই বিশ্বের বেশ কয়েকটি দেশে তৃতীয় ঢেউয়ের খবর সামনে আসছে, তাই ভারতে বেশ উদ্বিগ্ন বেড়ে চলেছে দিন দিন। এই কয়েকদিনে আক্রান্তদের হার ঊর্ধ্বমুখী হয়ে দাঁড়িয়েছে। এক লাফে বেড়ে গেছে অনেকটাই, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৭৯২। যা গত কয়েকদিনের সংক্রমণের থেকে ২৩ শতাংশ বেশি।
সংক্রমণের হার বাড়লেও মৃত্যুর হার দিন দিন কমছে। বিগত ৪৬৩ দিনে ভারতে কোভিড সংক্রমনের একটি গ্রাফ তৈরি করেছেন বিশেষজ্ঞরা। এই মুহূর্তে দেশে সক্রিয় আক্রান্তদের সংখ্যা ৪ লাখ ২৯ হাজার ৯৪৬ জন। অনেকের মতে ভারতের ইতিমধ্যেই তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়েছে, যা দাবি করেছেন বর্ষিয়ান পদার্থবিদরা।
হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহ-উপাচার্য ড: বিপিন শ্রীবাস্তব জানিয়েছেন, ভারতে ৪ ঠা জুলাই থেকে হয়তো শুরু হয়ে গিয়েছে করোনার 'থার্ড ওয়েভ'। তিনি বলেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই দেশের দৈনিক মৃত্যুর সংখ্যা নেমেছিল ১০০ নীচে, সেই মুহূর্তে প্রকোপ কমেছে মনে করলেও, পরে তা দিন দিন বাড়তে থাকে। তাই তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়েছে কিনা, বুঝতে বেশ কয়েকদিন সময় লাগবে।
