দীর্ঘসময় ধরে অযত্নে গ্রন্থাগার, করোনাকালের নতুন ভাবনা ই- লাইব্রেরির

দীর্ঘসময় ধরে অযত্নে গ্রন্থাগার, করোনাকালের নতুন ভাবনা ই- লাইব্রেরির

অম্লিতা দাস : করোনাকালে বন্ধ স্কুল, কলেজ এর সাথেই দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে গ্রন্থাগার। এতদিন ধরে বদ্ধ গ্রন্থাগারগুলি কেমন আছে? বইগুলি কতই বা যত্নে আছে? কোনো বইয়ে উই ধরছে আবার কোথাও কাঠের ঘুন।

দীর্ঘসময় ধরে অযত্নে গ্রন্থাগার, করোনাকালের নতুন ভাবনা ই- লাইব্রেরির


এত মাস ধরে যত্নহীন ও একই ভাবে পরে থাকা বইগুলির অবস্থা কতটা খারাপ তা দেখার নির্দেশ দিলেন রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। গ্রন্থাগারমন্ত্রী জানান, এখন থেকে প্রতি ১৫ দিন অন্তর দেখাশোনা করা হবে বইগুলি আর রাজ্যের গ্রন্থাগার গুলি যত তাড়াতাড়ি সম্ভব ই লাইব্রেরিতে পরিণত করা হবে। কিভাবে এই গ্রন্থাগারগুলিকে দ্রুত ই লাইব্রেরিতে পরিণত করা যায় সেই নিয়ে আলোচনা করা হবে বিশেষজ্ঞদের সাথে। করোনার সংক্রমণ কিছুটা কমলে চলিত বছরেই খোলা হয়েছিল গ্রন্থাগারগুলি কিন্তু করোনা দাপট বেড়ে গেলে আবার ২২শে এপ্রিল বন্ধ করা হয় লাইব্রেরিগুলি। আজ বন্ধ থাকে সময়কালে বইগুলির যথেষ্ট ক্ষতি হচ্ছে শুধু উই বা কাঠের ঘুনে নয়, আশঙ্কা রয়েছে বৃষ্টির। বৃষ্টির ফলেও গ্রন্থাগারের বইয়ের অবস্থার প্রতি আশঙ্কা প্রকাশ করছেন বইপ্রেমীরা।

গ্রন্থাগারের শোচনীয় অবস্থার পেছনে একটা কারণ তুলে ধরেছেন গ্রন্থাগার কর্মীরা। নিয়োগ করতে হবে আরো কর্মী নিয়োগ। একইসাথে দুটি গ্রন্থাগার সামলাচ্ছেন লেনিন গ্রন্থাগারের গ্রন্থাগারিক অভিজিৎ চৌধুরী। লেনিন গ্রন্থাগারের সাথেই জয়পুর ব্লকের ঋষি অরবিন্দ গ্রন্থাগারের দায়িত্বও সামলাচ্ছেন তিনি। তিনিও জানান, চলতি বছরের বিধানসভা ভোটের পূর্বেই ৭৩২ জন গ্রন্থাগারকর্মী নিয়োগের কথা ছিল। কিন্তু ভোটের এতদিন পরেও তা হয়নি। গ্রন্থাগার দফতর থেকে জানাচ্ছেন যত দ্রুত সম্ভব গ্রন্থাগার কর্মী নিয়োগ করা হোক। এতে কর্মী নিয়োগের সাথে সাথে বইও ভালো থাকবে।

Post a Comment

Previous Post Next Post