ঈশিতা সাহা : বাংলাদেশ অগ্নিকাণ্ডের রেশ না কাটতেই, ফের ভয়াবহ দুর্ঘটনা ঘটে দক্ষিণ ইরাকের নাসিরিয়া শহরের কোভিড হাসপাতালে। আচমকাই আগুন লেগে তৎক্ষণাৎ মৃত্যু হয় ৯২ জনের। আহতের সংখ্যা ছাড়িয়ে শতাধিক। তবে দমকল বাহিনীর প্রাথমিক অনুমান যে অক্সিজেন ট্যাংকে বিস্ফোরণের কারণ এই দুর্ঘটনা।মর্মান্তিক এই দুর্ঘটনা শুনে মঙ্গলবার অনেকেই নিজের প্রিয়জনদের খোঁজ করতে হাসপাতালের বাইরে ভিড় জমায়। কান্নায় ভেঙ্গে পড়ে আত্মীয়-স্বজন।জানা যায় মাত্র তিন মাস আগেই ওই হাসপাতালে কোভিড ওয়ার্ডটি উদ্বোধন করা হয়েছিল।
আগুন লাগার সঙ্গে সঙ্গেই আইসোলেশন ওয়ার্ডে কালো ধোঁয়ায় ঢেকে যায় মূলত সেই কারণেই দমবন্ধ হয়ে বেশী সংখক রোগীর মৃত্যু হয়েছে বলে জানা যায়। হাসপাতালে কর্মীরাও রোগীদের বার করবার চেষ্টা করে কিন্তু পর্যাপ্ত অক্সিজেন না পাওয়ায় তৎক্ষণাৎ মৃত্যু হয় বলে জানায় দলের কর্মীরা। পাশাপাশি হাসপাতালে ডিরেক্টর ও নাসারিয়া স্বাস্থ্য বিভাগ সহ প্রতিরক্ষা বিভাগের মুখ্য আধিকারিককে গ্রেফতার করার নির্দেশ দেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফ আল- কাদেমি।
Tags:
দেশ ও বিদেশ

