রিয়া গিরি : আগামী ২২ শে জুলাই ফল প্রকাশ হতে চলেছে উচ্চমাধ্যমিকের। করনা আবহে উচ্চমাধ্যমিক বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার তাই পড়ুয়াদের মূল্যায়ন এর বিকল্প পথ বেছে নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ফল প্রকাশ করতে চলেছে। দুপুর তিনটে নাগাদ এই ফল প্রকাশ করা হবে এবং পরের দিন অর্থাৎ ২৩ শে জুলাই বেলা ১১ তারপর থেকে স্কুল থেকে মার্কশিট পাওয়া যাবে।
উচ্চমাধ্যমিকের মূল্যায়নের ক্ষেত্রে জানানো হয়েছিল একাদশ
শ্রেণিতে পাওয়া নম্বর বিবেচ্য ফলে,তাই একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর
পাঠানোর মেয়াদ বাড়ানো হয়েছিল স্কুলগুলির তরফ থেকে। এই ফল প্রকাশ হওয়ার ছয় মাস
পর্যন্ত একাদশ শ্রেণির উত্তরপত্র গুলি সংরক্ষিত করে রাখতে নির্দেশ দিয়েছে সংসদ।
উচ্চ মাধ্যমিকের ফল পরীক্ষার্থীরা ওয়েবসাইট থেকে ও এসএমএসের
মাধ্যমে এবং মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে রেজাল্ট জেনে নিতে পারবে।
এসএমএসের মাধ্যমে রেজাল্ট জানতে হলে, ফোনের রাইট মেসেজ অপশনে
লিখতে হবে WB12 তারপর স্পেস দিয়ে নিজের রোল নাম্বার। এই মেসেজটি সরাসরি পাঠিয়ে দিতে
হবে 56070 নম্বরে।যাদের রোল নাম্বার এখনো পর্যন্ত আসেনি তাদের ক্ষেত্রে সংসদে তরফ থেকে
অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হতে পারে তবে এখনও পর্যন্ত সেই বিষয়ে কোন বিজ্ঞপ্তি
জারি করা হয়নি।
এছাড়াও নির্দিষ্ট কিছু ওয়েবসাইট থেকে ফলাফল জানা যেতে পারে
সেই ওয়েবসাইট গুলি হল-
www.wbresults.nic.in,
www.exametc.com, www.westbengal.shiksha, www.results.shiksha
তাছাড়াও www.results.shiksha মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ফলাফল দেখা যেতে পারে। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ নির্ধারিত হলেও এখনো পর্যন্ত মাধ্যমিকের মূল্যায়নের ফল প্রকাশের তারিখ ঘোষণা করেনি পর্ষদ।
