গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ, নিম্নতম যোগ্যতা অষ্টম পাশ!

 Group-D-staff-recruitment-the-lowest-qualification-eight-pass

ঈশিতা সাহা : পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে জেলা সমাজকল্যাণ বিভাগে কন্যা শিশুদের হোমে বিভিন্ন পদ গুলিতে কর্মী নিয়োগ জারি হয়েছে। জেলার যেকোনো  জাগা থেকে প্রার্থীরা এই পদ গুলিতে আবেদন করতে পারবে। নূন্যতম যোগ্যতা অষ্টম পাশ। অনলাইন অফলাইন দু ভাবেই অ্যাপ্লাই করার সুবিধা রয়েছে। অনলাইনে এ আবেদন জমার শেষ তারিখ ১৬.০৭.২১।

বর্তমানে, কাউন্সিলার, চাইল্ড ওয়েলফেয়ার অফিসার/কেস ওয়ার্কার, ম্যানেজার/ কো- অর্ডিনেটর, নার্স, আয়া এবং চৌকিদার পদগুলির জন্য নিয়োগ শুরু হয়েছে। উপরোক্ত পদগুলোর জন্য সর্বনিম্ন বয়স ২১ এবং সর্বোচ্চ বয়স ৫০ বছরের হতে হবে।

চৌকিদার পদের জন্য অষ্টম শ্রেণী ও আয়া পদের জন্য মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে। নার্সিং পদের ক্ষেত্রে ডিপ্লোমা ও দু বছরের অভিজ্ঞতা  থাকা আবশ্যক। এই দু পদ বাদে বাকি পদ গুলির জন্যে (ম্যানেজার, সোশ্যাল ওয়ার্কার, চাইল্ড ওয়েলফেয়ার) স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ করতে হবে। চৌকিদার পদ ছাড়া বাকি পদগুলোতে শুধু  মহিলা কর্মীরা আবেদন করতে পারবে।

বিষয় সম্পর্কে বিস্তরিত জানতে ও আবেদন পত্র ডাউনলোড এর জন্যে নিচে দেওয়ার ওয়েবসাইটটি ভিজিট করুন।

https://purbabardhaman.nic.in

Post a Comment

Previous Post Next Post