গ্র‍্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ার নিয়োগ হবে GATE-2021 এর ভিত্তিতে– জেনে নিন বিশদে !

Graduate-Apprentice-Engineer-will-be-recruited-on-the-basis-of-GATE-2021-Find-out-in-detail

শ্রমণ দে : গেট ২০২১ (GATE 2021)-এর মাধ্যমে নিয়োগ করা করা হবে কেমিক্যাল (Chemical), সিভিল (Civil), ইলেকট্রিক্যাল (Electrical), ইনস্ট্রুমেশন (Insytumation) এবং মেকানিক্যাল (Mechanical) ইঞ্জিনিয়ারদের। নিয়োগ করবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL). আবেদনকারীদের যে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে সেটি হল- https://ioclapply.com/

আবেদনপত্র গ্রহণের সমস্ত কাজ শুরু হয়েছে এবং চলবে ২৬শে জুলাই অবধি।

২০২১-এর GATE পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে হবে নিয়োগ।

IOCL ২০২১ এ আবেদন করতে হলে কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন?

কেমিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেশন, মেকানিক্যাল বিভাগে যাঁরা পড়াশোনা করেছেন তাঁরা আবেদন করতে পারবেন। কিন্তু মেকাট্রনিক্স (Mechatronics) এবং রোবোটিক্স (Robotics) বিভাগে যাঁরা বিই (BE) বা বি টেক (B.Tech) ডিগ্রি লাভ করেছেন তাঁরা IOCL এর ওই অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদন করতে পারবেন না। একথা জানিয়েছে IOCL কর্তৃপক্ষ।

বয়সসীমা-

IOCL অ্যাপ্রেন্টিস পদের জন্য যাঁরা আবেদন করবেন তাঁদের সর্বনিম্ন বয়স ২৬ বছর হতে হবে। এবং সর্বোচ্চ বয়স ৩০ বছর ধার্য করা হয়েছে। অর্থাৎ যাঁদের বয়স ২৬ থেকে ৩০ বছরের মধ্যে শুধুমাত্র তাঁরাই আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণির জন্য বয়সের উর্ধ্বসীমায় ছাড় দেওয়া হয়েছে।

কী ভাবে আবেদন করবেন?

১) প্রথমে IOCL এর অফিসিয়াল সাইটে ঢুকতে হবে। ওয়েবসাইটি হল- iocl.com

২) হোম পেজে হোয়াটস নিউ (Whats new) অপশন দেখা যাবে। সেখানে ক্লিক করতে হবে।

৩) এর পর ‘রিক্রুটমেন্ট অফ ইঞ্জিয়ারিং/ অফিসারস অ্যান্ড এনগেজমেন্ট অ্যজ গ্রেজুয়েট অ্যাপ্রেন্টিস ইঞ্জিয়ারিং ইন IOCL থ্রু গেট ২০২১ (Recruitment of Engineers/Officers and Engagement as Graduate Apprentice Engineers in IOCL through GATE-2021)-এ ক্লিক করতে হবে।

৪) এর পর একটি নতুন পেজ খুলে যাবে।

৫) এর পর দেখা যাবে ‘ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই (Click Here to Apply) অপশন দেখা যাবে। সেখানে ক্লিক করলে নতুন একটি পেজ খুলে যাবে।

৬) তার পর রেজিস্ট্রেশন প্রক্রিয়া করতে হবে।

সরাসরি  এখান থেকেই অ্যাপ্লাই করতে পারেন- https://ioclapply.com/

আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট ওয়েবসাইটে ঢুকে আগে সম্পূর্ণ নোটিফিকেশন পড়ে নিন। তার পর আবেদন করুন।

Post a Comment

Previous Post Next Post