সার্বভৌম সমাচার, বনগাঁ : সোমবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগণার বনগাঁ
শহরের ২০০ জন গৃহবধূ তৃণমূল ও সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। বনগাঁ চাকদা রোডের পাশে টাউনহল এলাকায় এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির বনগাঁ
পৌর মণ্ডলের (উত্তর) সভাপতি শোভন
বৈদ্য, বনগাঁ পৌর মণ্ডলের (দক্ষিণ),সভাপতি সুবীর সরকার জ্ঞান
ঘোষ, জেলা নেত্রী রিতা মন্ডল, চন্দ্র কান্ত দাস, সুব্রত পাল, সুব্রত লালা,
এমএলএ বিশ্বজিৎ দাস, মহিলা নেত্রী অর্পিতা দাস ও দোলন রায়।
বারাসত সংগঠনিক জেলার সাধারণ সম্পাদিকা রীতা মণ্ডল
ও চন্দ্রকান্ত দাস দলীয় পতাকা তুলে দিয়ে এদিন বনগাঁ শহরের ওই ২০০ জন গৃহবধূ দলে আহ্বান জানান । বিজেপির জেলা নেতৃত্বদের মত, এই যোগদানে তাদের শক্তি
আরও বাড়ল।
আরও পড়ুন--
উল্লেখ্য গত লোকসভা ভোটে কিছুটা ঘুরে দাড়িয়ে ছিল বনগাঁর বিজেপি। এরপর বনগাঁ পৌরসভার অনাস্থা ভোটেও একটা গুরুত্বপূর্ণ ভুমিকায় দেখা গিয়েছিল। ফের বিধানসভা ভোটের আগে তৃণমূল-সিপিএম থেকে এত সংখ্যক কর্মী সমর্থক দলে আসায় কিছুটা হলেও আশার আলো দেখছে বনগাঁর গেরুয়া শিবির। অনেকেই মনে করছেন, ২১শে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের অন্যতম ‘ঘাটি’ বনগাঁতে থাবা
বসাতে চলেছে বিজেপি।
এদিন দল পরিবর্তন করতে আসা এক গৃহ বধুর কথায়, আমরা এতদিন তৃণমূল করেছি। কিন্তু মানুষের জন্য কিছু করার সুযোগ পাইনি। আমরা মানুষের জন্য কিছু করতে চাই। তাই এই দল পরিবর্তন। বিজেপি নেতা সৈকত মিত্র
বলেন, “তৃণমূলের দুর্নীতির কারণে বনগাঁ লোকসভা হাত ছাড়া হয়ে ছিল। এবারে আমফানের ত্রাণ নিয়ে দুর্নীতির কারণে বিধানসভা ভোটে বনগাঁ
মহকুমার চারটি বিধানসভাই তৃণমূলের হাত ছাড়া হবে।
আরও দেখুন--
