সার্বভৌম সমাচার, বাগদা : আমফানে ক্ষতিপূরণের টাকা নিজের আত্মীয় স্বজনদের পাইয়ে দেওয়ার অভিযোগ বিজেপির উপপ্রধান ও পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে। এই বিষয়ে বিডিওর দ্বারস্থ হয়েছেন বিজেপি কর্মী সহ এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের কানিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার চোয়াটিয়া এলাকায়।
স্থানীয় মানুষদের অভিযোগ, আমফান ঝড়ে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাদেরকে নাম নথিভুক্ত না করে নিজের ৮ আত্মীয়কে ক্ষতিপূরণের টাকা পাইয়ে দিয়েছেন উপপ্রধান কিশোর বিশ্বাস ও স্থানীয় পঞ্চায়েত সদস্যা গিতু সরকার।
আরও পড়ুন--
অভিযোগে, সোমবার স্থানীয় সাধারণ মানুষও বিজেপি কর্মীরা বিডিওর কাছে দ্বারস্থ হন। স্থানীয় মানুষ মোট সাতজনের বিরুদ্ধে বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করবার জন্য দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।
এই বিষয়ে কানিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্যা গিতু সরকার জানায় নিজের পরিবারের ২-৩ জনের নাম ছিল ৮ জনের নাম হয়ে গেল কি করে জানা নেই।আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। পঞ্চায়েত যেহেতু বিজেপির সেক্ষেত্রে তৃণমূলের পক্ষ থেকে আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে।
বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অঘোর চন্দ্র হালদারের দাবি আমফানি ক্ষতিগ্রস্ত প্রকৃত মানুষকে ক্ষতিপূরণ না দিয়ে নিজের আত্মীয় স্বজনদেরকে ক্ষতিপূরণের টাকা পাইয়ে দিয়েছেন পঞ্চায়েত সদস্যা। তৃণমূলের চক্রান্তের বিষয়ে তিনি বলেন কেউ যদি ভুল কাজ করে থাকে তা থেকে বাঁচতে সে অনেক কিছুই বলে থাকেন। এই বিষয়ে তদন্ত হলে সঠিক তথ্য উঠে আসবে।
আরও দেখুন--
#BJP #Bagdah #Bongaon News Channel #Sarbabhauma Samachar #Amfan
