সার্বভৌম সমাচার : সাম্প্রতিক সময়ে করোনার আবহে দেশ জুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে নিজের বাড়িতে পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরও। ক্রিকেট থেকে অবসর নিলেও নিজেকে কিন্তু ফিট রাখতে আজও নিয়মিত ঘাম ঝরিয়ে চলেছেন মাস্টার ব্লাস্টার।
তাঁর মতে, সুস্থ থাকাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই তিনি শরীর চর্চার প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, সচিন
তেন্ডুলকর নিজের বাড়িতে বসেই স্কিপিং করছেন।
এরই সংঘে তিনি লিখেছেন, "এই
লকডাউন আমাদের প্রত্যেকের কাছেই খুব কঠিন সময়। কিন্তু আমাদের হাল ছেড়ে দিলে চলবে না। এগিয়ে যেতে হবে...আমাদের ফিট এবং সুস্থ থাকতে হবে। "
আরও দেখুন--
আরও দেখুন--
#sachin tendulkar fitness #sachin tendulkar #sachin # age of sachin #sachin tendulkar age
