উলটপুরাণ; তৃণমূল ছেড়ে কংগ্রেসে গেল ৬০০ জন পরিযায়ী শ্রমিক

      উলটপুরাণ; তৃণমূল ছেড়ে কংগ্রেসে গেল ৬০০ জন পরিযায়ী শ্রমিক

      সার্বভৌম সমাচারভাতার :  যেন উলটপুরাণ যেখানে রাজ্যে কংগ্রেস অস্তিত্ব সংকটেতখন এই রাজ্যেরই শাসকদল তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দিল যোগ দিল ৬০০ জন পরিযায়ী শ্রমিক আর এই ঘটনাকে উলটপুরাণ ছাড়া আর কীই বা বলবেনআর এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জেলার ভাতার ব্লকের বামশোর গ্রামে মঙ্গলবার ভাতারের ব্লক কংগ্রেস সভাপতি তপন সামন্তের হাত ধরে শাসকদলে বড় ধরনের ভাঙন ঘটিয়ে ৬০০ জন এক সঙ্গে যোগ দিলেন জাতীয় কংগ্রেসে

      তবে কেন এত জন একসঙ্গে শাসক দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেনতাদের অভিযোগমূলত পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে থাকার সময় রাজ্যের শাসকদলের কাছ থেকে কোনও সুযোগ সুবিধা পাননি এমনকি তাদের দাবি, 'জাতীয় কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর থেকে আমরা অনেক সাহায্য পেয়েছি তাই আমরা তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করলাম'

      স্থানীয় বামশোর গ্রামের এক বাসিন্দা বলেন, 'আমরা ভিন রাজ্যে কাজে গিয়েছিলাম সেখান থেকে বারবার গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে সাহায্যের জন্য ফোন করেছিলামকিন্তু কোনও উত্তর পাইনি অন্যদিকে জাতীয় কংগ্রেস আমাদের বাড়ি ফিরতে সাহায্য করেছে তাই আমরা কংগ্রেসে যোগ দিলাম

      আরও পড়ুন—

      তবে এদিন মানা হয়নি সরকারি নির্দেশিকামানা হয়নি সামাজিক দূরত্বও আর মাস্ক পরা তো দূর-অস্ত এদিনের যোগদান পর্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের ভাতার বিধানসভা কেন্দ্রের সভাপতি তপন সামন্তরাজ্য যুব আইএনটিইউসির চেয়ারম্যান প্রশান্ত সামন্ত  ভাতার ব্লকের অন্যতম জাতীয় কংগ্রেসের নেতা বজলুর রহমান করিম

      ওই এলাকার তৃণমূল বিধায়ক সুভাষ মণ্ডলের কথায়, 'এই রকম কোন ঘটনা কথা আমার জানা নেইঅন্যদিকে তৃণমূলের জেলা যুব নেতা শান্তনু কোনার বলেন, 'অভিমানে বা কোনও একটা ভুল বোঝাবুঝির কারণে হয়তো  চলে গেছেন আমরা ওঁদের সঙ্গে কথা বলে দলে ফিরিয়ে আনব'

      অন্যদিকে জেলা যুব কংগ্রেসের নেতা গৌরব সমাদ্দার বলেন, 'লকডাউনের পিরিয়ডে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীকে পাশে পেয়েছেন তাঁরা বুঝেছেনঅসময়ে তাঁদের পাশে কংগ্রেস ছিল তাই তাঁরা শাসকদল ছেড়ে কংগ্রেসে এলেনতিনি আরও বলেনরাজস্থানের কোটা থেকে যখন রাজ্য সরকার ছাত্রদের ফেরাতে চায়নি তখন উদ্যোগী হয়ে তাঁদের ফেরানোর ব্যবস্থা করেছিলেন অধীররঞ্জন চৌধুরী এমনকি ট্রেনে করে শ্রমিকদের এরাজ্যে ফেরানোর ব্যাপারেও তিনি রেলমন্ত্রীর সঙ্গে কথা বলে ব্যবস্থা করেছেন
      আরও দেখুন



#600 migrant workers left the grassroots and went to the Congress #Adhir Chowdhury #Congress #BJP #TMC #Lockdown #Corona

Post a Comment

Previous Post Next Post