বনগাঁ হাই স্কুলের অভিযুক্ত শিক্ষকের ইস্তফার দাবিতে ডেপুটেশন

বিদ্যালয়ের শিক্ষকের ইস্তফার দাবিতে ডেপুটেশন

সায়ন ঘোষ, বনগাঁ : শিক্ষকের একাধিক মেয়েদের প্রতি কুপ্রস্তাবের অভিযোগে ডেপুটেশন জমা দিলেন বিদ্যালয়ের ছাত্ররা। উত্তর ২৪ পরগণার বনগাঁর বনগাঁ উচ্চ বিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক অলোক প্রামাণিককে গত শনিবার গ্রেফতার করেন বনগাঁ থানার পুলিশ। রবিবার ঐ শিক্ষককে আদালতে তোলা হলে বিচারক তাকে আগামী ১৯শে জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন।

বিদ্যালয়ের শিক্ষকের ইস্তফার দাবিতে ডেপুটেশন

এরপরেই মঙ্গলবার সকালে বনগাঁ উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা মিলিত ভাবে ঐ শিক্ষকের ইস্তফার দাবিতে ডেপুটেশন জমা দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুনাল দে মহাশয়ের কাছে। কুনাল বাবু জানান, বিষয়টি নিয়ে তিনি দেখছেন কি করা যায়। বিদ্যালয় সূত্রে খবর অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য।
আরও পড়ুন--

বিদ্যালয়ের শিক্ষকের ইস্তফার দাবিতে ডেপুটেশন

এছাড়াও এদিন ছাত্ররা মিলিত ভাবে ডেপুটেশন জমা দেন বনগাঁ মহকুমা অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে। বিদ্যালয় পরিদর্শক সূত্রে খবর বিদ্যালয়ের থেকে এখনও কিছু জানানো হয়নি বিদ্যালয় পরিদর্শকের কাছে।

আরও দেখুন--



#Bongaon News Channel #Bongaon News #Bongaon High School #Sarbabhauma Samachar

Post a Comment

Previous Post Next Post