করোনা থেকে বাঁচতে ভরসা এখন সাইকেলই


করোনা থেকে বাঁচতে ভরসা এখন সাইকেলই

সার্বভৌম সমাচার : প্রায় সমস্ত অফিসি সোমবার থেকে খুলে গিয়েছে । যেকারনে রাস্তায় বাড়ছে ভিড়। বাসে উঠতে সেই চেনা দৌড়-ঝাঁপ, ঠেলাঠেলি চোখে পড়ছে। ফলে বাড়ছে সংক্রমণের আশঙ্কা। আর এই সংক্রমণ থেকে বাঁচতে অনেকেই বেছে নিচ্ছেন সাইকেল। বেশ কয়েক বছর ধরে শাহরে সাইকেলের বেল শোনাই  যেত না । কিছু রাস্তাতে তো আবার সাইকেল নিষিদ্ধ। আর এখন এই সাইকেল মানুষের প্রধান বাহন।

আরও পড়ুন--

আর তার জেরেই সাইকেলের বিক্রি বেড়েছে প্রায় ২০ থেকে ৩০ শতাংশ। কলকাতায় সাইকেলের চাহিদা এখন এত বেরেছে যে, সাইকেলের জোগান দিতে কালঘাম ছুটছে বিক্রেতাদের। আগে থেকে বুকিং করতে হচ্ছে না হলে পাওয়া যাবে না।লকডাউনে সাইকেল ব্যবসা সাংঘাতিক ক্ষতির মুখে পড়েছিল। তবে আনলক পর্বে সাইকেলের চাহিদা ক্রমশ বাড়ছে। আনলক ওয়ান পর্বে রাস্তায় বাসের সংখ্যা খুবই কম। করছেন মানুষ এখন সামাজিক দূরত্বকে বুড়ো আঙুল দেখিয়ে গা ঘেঁষাঘেঁষি করে যাতায়াত করছে। বাড়ছে সংক্রমণের সম্ভাবনাও। করোনা আতঙ্ক থেকে বাঁচতে তাই সাইকেলই প্রথম পছন্দ অনেকের। দূষণ নেই, জ্বালানির খরচও নেই। সাইকেলের প্যাডেলই এখন বড় ভরসা।
আরও দেখুন--



#Corona #Lockdown #bye cycle #cycle

Post a Comment

Previous Post Next Post