সার্বভৌম সমাচার, কলকাতা : বুধবার নবান্নে বিকালে নবান্নে সাংবাদিক বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ফোন বারবার বেজে ওঠে। তাও আবার এক বা দুইবার নয় ২২বার মিসড কল এসেছে। যাতে থেকে বিরক্ত হলেন মুখ্যমন্ত্রী কে ফোন করছে তাঁকেই খুঁজে বের করার নির্দেশ দিলেন পুলিশ কমিশনারকে। ইতিমধ্যে এই ঘটনার তদন্তও শুরু করেছে কলকাতা পুলিশ। তবে যে নম্বরগুলো থেকে ফোন আসছিল তার কোনটাই মুখ্যমন্ত্রীর পরিচিত নয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
আরও পড়ুন--
এরপর সংবাদমাধ্যমের তরফে পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, গোটা বিষয়টির তদন্ত চলছে নিরাপত্তার খাতিরে এখনই এ বিষয়ে কিছু বলা যাবে না। তবে সূত্র মারফত খবর, প্রথম যে নম্বরটি থেকে ফোন আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটিকে ব্লক করেন, এরপর আরো একাধিক অচেনা নম্বর থেকে ফোন আসতে শুরু করে। আর তার জন্যই স্বাভাবিকভাবেই বিরক্ত হয়ে ওঠেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
আরও দেখুন--
#CM #Mamata #West Bengal #annoyed CM #Missed call 22 times
