সার্বভৌম সমাচার, লিলুয়া : গতকাল হুগলির বেশ কয়েকটি স্টেশনে যাত্রী বিক্ষোভের আঁচ এসে পড়লো হাওড়ার লিলুয়ায়। আজ সকালে স্টেশনে এসে ভিড় করেন নিত্য যাত্রীরা।
সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ একদল যাত্রী লিলুয়া স্টেশনের এক ও চার নম্বর প্লাটফর্মে দাড়িয়ে থাকা ট্রেনে উঠতে গেলে বাধা দেয় আর পি এফ এবং জি আর পি। এরপরেই দুই পক্ষের মধ্যে বচসা ও হাতাহাতি হয়। ব্যাপক ভাঙচুর করে স্টেশন ম্যানেজারের ঘর। এক ঘন্টা ধরে অশান্তি হয়। পরে রেল পুলিশের বিশাল বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
তারা স্টেশনে যে স্পেশাল লোকাল ট্রেনে উঠতে গেলে তাদের নামিয়ে দেয় কর্তব্যরত আরপিএফের কর্মীরা। এরপরেই স্টেশন চত্বর জুড়ে চলে যাত্রী বিক্ষোভ। প্লাটফর্মের গাছের টব ভাঙচুর করা হয় বলে অভিযোগ। স্পেশাল লোকাল ট্রেনে ওঠাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিনত হল হাওড়ার লিলুয়া স্টেশন।
প্রসঙ্গত বিগত কয়েকদিন ধরেই লোকাল ট্রেন চালুর দাবিতে সোচ্চার হয়েছে নিত্য যাত্রীরা। সম্প্রতি সোনারপুর শাখায় করোনা আবহে চলা স্পেশাল লোকাল ট্রেনে উঠতে গেলে তাদেরকে নামিয়ে দেয় স্টেশনের আরপিএফ। এরপরে যাত্রীরা বিক্ষোভ দেখায় ও ট্রেন স্টেশনে ভাঙচুর চালায়।
