ছিনতাই হওয়া ব্যাটারি ভর্তি লরি উদ্ধার করল পুলিশ

ছিনতাই হওয়া ব্যাটারি ভর্তি লরি উদ্ধার করল পুলিশ

সার্বভৌম সমাচার, গাজোল : ছিনতাই হওয়া ব্যাটারি ভর্তি লরি উদ্ধার করল পুলিশ। ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার হল ৪ জন। ছিনতাইয়ের অভিযোগ জানাতে এসে পুলিশের জালে অভিযোগকারী লরির ড্রাইভার ও খালাসী। এই চক্রের সাথে আর কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছে গাজোল থানার পুলিশ।

শনিবার রাতে গাজোল থানায় অভিযোগ জানাতে আসেন এক লরি চালক ও খালাসী। লরি ছিনতাইয়ের অভিযোগ করেন তারা। তাদের দাবি ছিল গাজলের কদুবাড়ি এলাকায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদের লরি হাইজ্যাক করা হয়েছে লুট করা হয়েছে লরিতে থাকা ব্যাটারি। তদন্ত শুরু করে গাজোল থানার পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লরি চালক ও খালাসির বয়ানে অসংগতি ধরা পড়ায় এই দু'জনকে আটক করে গাজোল থানার পুলিশ।

এরপর জিজ্ঞাসাবাদ করতে বেরিয়ে আসে আসল তথ্য। কালিয়াচক থেকে গ্রেফতার করা হয় আরো দুই যুবককে। উদ্ধার হয় ৭৬১ ব্যাটারি। পুলিশ সূত্রে খবর কলকাতা থেকে ব্যাটারি গুলি আসামের গোহাটি নিয়ে যাওয়া হচ্ছিল। গাজোল থানার ওসি হারাধন দেব জানিয়েছেন, এই চক্রের সাথে আর কারা যুক্ত রয়েছে তাদের খোঁজ করা হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post