মহিলাকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় গুলি চালানোর অভিযোগ

মহিলাকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় গুলি চালানোর অভিযোগ

সার্বভৌম সমাচার, মালদা : মহিলাকে উত্ত্যক্ত করার অভিযোগ।প্রতিবাদ করায় গুলি চালানোর অভিযোগ। ঘটনায় কালিয়াচক থানায় অভিযোগ দায়ের। ঘটনাটি ঘটেছে মালদা কালিয়াচক থানার ব্রহ্মোত্তর গ্রামে।ঞ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মহিলার অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকার যুবক আবু বক্কর তাকে উত্যক্ত করতে থাকে। এমনকি বাড়ি থেকে বাইরে বের হলেই তাকে লক্ষ্য করে আবু বক্কর অশ্লীল ভাষায় গালিগালাজ দিতে থাকে। ঘটনার প্রতিবাদ করলে তাকে মারধর শুরু করে।

এরপর মহিলাকে মাটিতে ফেলে প্রাণনাশের চেষ্টা করে। যদিও ওই মহিলাকে গুলি লাগেনি। প্রাণভয় বাড়ি থেকে বের হওয়া বন্ধ হয়ে গিয়েছে। বাধ্য হয়ে এ দিন কালিয়াচক থানায় আবু বক্কর এর নামে লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।

Post a Comment

Previous Post Next Post