বিজেপি নেতার বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপি নেতার বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সার্বভৌম সমাচার : বিজেপি নেতার বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। ঘটনাটি ঘটেছে মালদার পুখুরিয়া থানার পরানপুর এলাকায়। উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বিজেপি করার অভিযোগে হামলা চালানো হয় বলে অভিযোগ 19 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক দীপঙ্কর দাস এর। তিনি অভিযোগ করেন চায়ের দোকানে সামান্য বচসা থেকে ঘটনার সূত্রপাত। এরপরই রাতে দলবল নিয়ে তার বাড়িতে হামলা চালান পরানপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা স্থানীয় তৃণমূল নেতা ষষ্ঠীধর দাস ও তার দলবল। রাতে বাড়িতে ভাঙচুর করা হয়। বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইটপাটকেল।

যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত তৃণমূল নেতা।উল্টে তার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় কে গালিগালাজের প্রতিবাদ করায় তার বাড়িতেই হামলা করেছে বিজেপি। উভয় পক্ষই পুখুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মালদা জেলা বিজেপির সহ-সভাপতি অজয় গাঙ্গুলী বলেন, রাজনৈতিকভাবে মোকাবিলা না করতে পেরে হিংসার আশ্রয় নিচ্ছে তৃণমূল।

Post a Comment

Previous Post Next Post