অস্বাভাবিক মৃত্যুতে নজর কাড়ল বেহালার পল্লীশ্রী

অস্বাভাবিক মৃত্যুতে নজর কাড়ল বেহালার পল্লীশ্রী

অম্লিতা দাস : শুক্রবার বেহালার পল্লীশ্রীতে নিজেরই বাড়িতে পাওয়া যায় বাড়ির প্রমোটারের ঝুলন্ত দেহ।মৃত্যুটি নিয়ে নানান সন্দেহ গড়ে উঠছে।

পুলিশ সূত্রে খবর,মৃতের নাম ইন্দ্রজিৎ দাস।পরিবারের সদস্যরা এই মৃত্যুকে আত্মহত্যা হিসেবে মানতে নারাজ।ইন্দ্রজিৎ-এর স্ত্রী জানিয়েছেন,রাত সাড়ে আটটা নাগাদ স্বামীকে খেতে দিয়ে তিনি তার দুই মেয়েকে নিয়ে বেহালা থানার মোড় পর্যন্ত যান।ফিরে এসে ইন্দ্রজিৎকে চারতলার সিঁড়িতে ঝুলন্ত দেখতে পান।

স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়।আত্মীয় পরিজনদের দাবি,চার বছর আগের এক গুরুতর এক্সিডেন্টের কারণে ইন্দ্রজিতের ডান হাঁটুর হাড় সরে গিয়েছিল, কলার বোনও ভেঙে গেছিল।ঠিকভাবে হাঁটতেও পারতেন না তিনি।তাই এমন মানুষের পক্ষে এত কম সময়ের মধ্যে চার তলায় গিয়ে আত্মহত্যা সম্ভব নয় বলে জানিয়েছেন তারা।ইন্দ্রজিতের স্ত্রীর দাবি,অন্য কেউ এই সময়ের মধ্যে এসে খুন করেছে তার স্বামীকে।এখনও পর্যন্ত প্রাথমিক তদন্তে কোনো খুনের প্রমান পায়নি পুলিশ।

Post a Comment

Previous Post Next Post